বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ রবিবার অভিযান চালিয়ে ইয়াবাসহ মিঠু (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার কলসা এলাকার মাদকব্যবসায়ী মিঠু রবিবার তাদের বাসার সামনে রাস্তায় বিক্রির উদ্যেশ্যে ৫০ পিচ ইয়াবা বহন করছিল। এ সময় সান্তাহার ফাঁড়ির টিএসআইয়ের নেতৃত্বে ফোর্সসহ অভিযান চালিয়ে মিঠুর প্যান্টের পকেট থেকে ৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।
