শ্রীপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৭:১৮
মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে পড়ে তাইফ নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  রবিবার উপজেলার ঘাসিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইব্রাহিম মল্লিকের ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তাইফ পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ সে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন চার ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।