যুক্তরাষ্ট্রে ওরেগন রাজ্যে একটি কলেজে বন্দুক হামলা চালিয়ে নয় জনকে হত্যার পর হামলাকারী আত্মহত্যা করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে ক্রিস হারপার মার্সার নামের ওই বন্দুকধারী পুলিশের সঙ্গে গোলাগুলির পর আত্মহত্যা করেন। তার বাড়ি থেকে ১৪ টি অস্ত্র পাওয়ার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে ঘটনায় নিহতদের নাম প্রকাশ করে পুলিশ। তাদের বয়স ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে। সবচেয়ে বয়স্ক যিনি তিনি পেশায় একজন শিক্ষক। সূত্র: বিবিসি
