আর্জেন্টাইন কোচকে গুলি করতে গিয়েছিল পুলিশ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ২৩:৫৩
আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসাআরকে পুলিশ গুলি করতে গিয়েছিলো। ঘটনাটি ২০০১ সালের। এ ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তখন তিনি ছিলেন আর্জেন্টিনার  কোচ।
 
ত‍‍‍খনকার গোলকিপার পাবলো কাভালারো এ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘তখন আর্জেন্টিনা জুড়ে অপহরণকারীদের রাজত্ব। আর ইজেইজায় বিয়েলসার বাড়িটা যেখানে ছিল, সেখানে ঢোকা তো কোনও ব্যাপারই ছিল না। আর্জেন্টিনা দলটা যখন ওই শহরে ছিল, তখন বিয়েলসার বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যাবতীয় ছক, ট্যাকটিক্স সিডিতে রেখে দিতেন তিনি। আর রাতে সেগুলো শুনতেন।
একবার রাত দুটোর সময় বেরিয়েছিলে‍ন সিডি প্লেয়ার কানে গুঁজে। পুলিস স্বাভাবিক ভাবেই অত রাতে একজনকে ঘোরাফেরা করতে দেখে বন্দুক উঁচিয়ে গ্রেপ্তার করতে গিয়েছিল' তখনই বিয়েলসা চিৎকার করে বলতে থাকেন, ‘থামুন থামুন আমি বিয়েলসা। গুলি করবেন না....'।