যশোর জেলা বিএনপির সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ০৯:৫৭

যশোর জেলা বিএনপির সেক্রেটারি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপশহরের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাবেরুল হক সাবুর স্ত্রী হেলেন আফরোজা জানান, রবিবার রাত দেড়টার দিকে আটটি গাড়িযোগে বেশ কিছু সংখ্যক পুলিশ, ডিবি ও র‌্যাবের সদস্য বাড়ি ঘিরে ফেলে। পরে তারা সাবুকে ধরে নিয়ে যায়।

কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী সাবেরুল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।