চরভদ্রাসনে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১০:৫৪
ফরিদপুরের চরভদ্রাসনে লিয়াকত শেখ (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি বি এস ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ বারেকের ছেলে। 
 
পরিবার সূত্র জানায়, তার নানা মুনসর মুন্সির বাড়িতে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের সদস্যদের অভিযোগে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হবে।