কুষ্টিয়ার কুমারখালীতে রাতে খাবার খেয়ে একই পরিবারের চারজন অজ্ঞান হয়ে গেলে বাড়ির ভেতর থেকে সোনার গয়না, টেলিভিশনসহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার কয়া ইউনিয়নের খলিশাদহ গ্রামে এই ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না।
অসুস্থ চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শহিদুল ইসলাম মোল্লা (৬৫), রুবি আক্তার (৩২), শিমু আক্তার (৩০) ও সাবিনা আক্তার (৩০)।
সোমবার সকাল সাতটার দিকে চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় বলে চিকিৎসকরা জানান। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তারা, ধারণা করা হচ্ছে। তাদের চিকিৎসা চলছে।
