কমলনগর মতিরহাটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহাবুদ্দিন (৪০), রিপন (১৬), মিজান (২০), মাঈন উদ্দিন (৩০), বারেক (৪০), গিয়াস উদ্দিন (৩০), দুলাল (৩০)। এদের সবার বাড়ি লক্ষ্মীপুর সদর মজুচৌরীর হাট।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন খাঁন জানান, সোমবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার করেন্টজালও ৫০টি ইলিশ মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের অল্পসময়ের মধ্যে ভ্রাম্যমান আদলতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে হাজির করে সাজার ব্যবস্থা করা হবে।
