কক্সবাজারের টেকনাফে ছয় কেজি গাজাঁসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে হ্নীলা ফুলের ডেইল গ্রামের শামসুল আলম বাবুল ওরফে রিয়াজ উদ্দিন বাবুল (৩৫) ও একই এলাকার মো. ফিরুজ (৬০)কে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত আহমেদের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলার ফুলের ডেইল এলাকার মৃত এলহাদাতের ছেলে মো. ফিরুজের বাড়িতে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের দুই জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার কক্সবাজার আদালতের পাঠানো হয়।
