মাশরাফির জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৫:৩১
 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই) মাশরাফি বিন মর্তুজার ৩২তম জন্মদিন সোমবার। মাশরাফির ছেলে সাহেলেরও দ্বিতীয় জন্মদিন আজ। মাশরাফির জন্মদিনে শুভানুধ্যায়ীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
 
এক টুইটার বার্তায় আইসিসি লিখেছে, হ্যাপি বার্থডে টু@ওডিআই ক্যাপ্টেন, মাশরাফি মর্তুজা।
 
IMG0
 
একই সঙ্গে মাশরাফির একটি ছবিও পোস্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-২০ তে মাশরাফির উইকেট সংগ্রহের তথ্য উল্লেখ করা হয়েছে।
 
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি বিন মুর্তজা।