মানবতা বিরোধী অপরাধে নোয়াখালীতে গ্রেফতার ১

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৫:৩৬
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর আমির আহম্মদ ওরফে আমির আলীকে (৬৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে জেলা শহরের উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। আমির আলী নোয়াখালীর তালিকাভুক্ত ২ নম্বর রাজারকার বলে জানা গেছে। তিনি নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত মোজাফফর আহম্মদের ছেলে।
 
সুধারাম থানার এসপি ইলিয়াছ শরিফ জানান, আমির আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গ্রেফতারি পরোওয়ানা ইস্যু করে। তাদের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়। আমির আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে ট্রাইবুনালে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।