কাহালুতে ভ্যান চালক খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৬:০৮
বগুড়ার কাহালুতে মালঞ্চার বড়পুকুরিয়ায় শাহেব আলী (৩৩) নামের এক ভ্যান চালক খুন হয়েছেন। রবিবার গভীর রাতে তার নিজ বাড়ির শয়ন কক্ষে খুন হয়েছেন তিনি। লাশ ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্ত্রী ফাইমা খাতুনকে আটক করেছে। 
 
পুলিশ জানায়, নিহত শাহেব আলীর গলাসহ শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন ছিল বলে পুলিশ জানায়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শাহেব আলী বড়পুকুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে বলে জানা যায়। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, স্ত্রী ফাইমার পরকীয়ার বলী হয়েছেন শাহেব আলী। তবে তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেন ফাইমা। 
 
কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, পরকীয়ার কারণে শাহেব আলীকে হত্যা হতে পারে বলে তিনিও সন্দেহ করছেন। বর্তমানে ফাইমা কাহালু থানার পুলিশি হেফাজতে রয়েছেন।