ফরিদপুরের মধুখালী উপজেলায় মো. মাজেদুল ইসলাম মজনু মল্লিক (৪৭) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মো. মাজেদুল ইসলাম রায়পুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের আ. ছালাম মল্লিকের পুত্র। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
