শার্শায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৮:৫১
যশোরের শার্শা উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছেন। আজিজুর  নবিছ উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার গোগা গ্রামে টাকা নিয়ে তিন ভাই আজিজুর, শফিকুল ও হাফিজুরের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই হাফিজুর রহমান বড় ভাই আজিজুর রহমানের (৪২) মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
 
গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, আশঙ্কাজনক অবস্থায় আজিজুরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।