কালীগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৯:৪৭
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রেমিকের সহযোগিতায় নবম শ্রেণির ছাত্রী (১৬) গণধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছেন। এরা হলেন, উপজেলার বাহাদুরসাদীর দক্ষিণবাগ গ্রামের নজরুল (৩০) ও আরিফ (২৫)।
 
ঘটনার দেড় মাসের অধিক সময় অতিবাহিত হওয়ার পর সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলার ছাতিয়ানী গ্রাম থেকে পুলিশ ওই দুই আসামিকে গ্রেফতার করে।
 
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) নিতাই চন্দ্র সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। গ্রেফতারকৃতরা এতদিন পলাতক ছিলেন। এ মামলার বাকী আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।  গ্রেফতারদের মঙ্গলবার সকালে গাজীপুর আদালতে পাঠানো হবে।
 
উল্লেখ্য, গত ১৬ আগস্ট বিকেলে উপজেলার জামালপুর বাগমারপাড়া গ্রামের ওই ছাত্রীকে ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিক মতিউর রহমান মতি (২৫), তার তিন বন্ধু মাসুদ (২২), নজরুল (৩০) ও আরিফ (২৫) সঙ্গে নিয়ে যায়। পরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি নির্জন টেকে নিয়ে প্রেমিক মতিসহ তার তিন বন্ধু রাতভর পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১৭ আগস্ট রাতে মামলা করে। মামলার পরের দিন ১৮ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ।