শিবপুরে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসক নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৯:৫৫
নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ীআলগী গ্রামে জগন্নাথ চন্দ্র মন্ডল (৪৫) নামে এক পল্লি চিকিসক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
 
জানা গেছে, সোমবার সকালে তিনি বাইসাইকেলে করে এলাকায় রোগীদের চিকিৎসা সেবার জন্য বের হন। এ সময় গ্রামের এক রাস্তায় জনৈক মোটরসাইকেল আরোহী তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে বাইসাকেলসহ মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা বাংলাদেশ মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে।