কুমিল্লায় লাকসামের ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২০:২৬
কুমিল্লায় দোকানের জন্য মালামাল কিনতে গিয়ে লাকসাম উপজেলার ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী (৪৫) নামে ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি লাকসাম সদরের চাঁনমিয়া টাওয়ারের বেইজমেন্টে তিথি টেলিকমের মালিক।
 
সোমবার এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
জিডি তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার এসআই সামছুদ্দিন চৌধুরী জানান, ওই ব্যবসায়ীর মোবাইলের কললিস্ট অনুযায়ী তিনি ওইদিন কুমিল্লা শহরেই আসেননি। সর্বশেষ কললিস্টের নেটওয়ার্কে তার অবস্থান ঢাকার মতিঝিল এলাকায় পাওয়া গেছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।