চট্টগ্রামে জামায়াত কর্মীসহ ১৮২ জন গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১০:৫৪


চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সোমবার রাতভর অভিযান চালিয়ে জামায়াতের সাত কর্মীসহ ১৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে জামায়াতের ৭, নিয়মিত মামলার ১৮ ও ওয়ারেন্টভুক্ত ১৫৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।