তুরস্কের আকাশে দ্বিতীয়বারের মতো রাশিয়ান বিমান দেখা যাওয়ায় আবারো রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্ক। এর আগে গত শনিবারে এই ঘটনায় একইভাবে প্রতিক্রিয়া জানিয়ে ছিল ন্যাটো সদস্য তুরস্ক।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। এর আগে গত শনিবার রাশিয়ার একটি বিমান তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করার পরে দুটি এফ-১৬ জঙ্গিবিমান রাশিয়ার বিমানটিকে ধাওয়া করে তাড়িয়ে দেয় । এর প্রতিবাদে মস্কোর রাষ্ট্রদূতকেও তলব করা হয় বলে সোমবার জানিয়েছে মন্ত্রণালয়।
রাশিয়া এ ঘটনাকে ‘বিমান চালনার ভুল’ বলে অভিহিত করেছে এবং আঙ্কারাকে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। মস্কোর এই কথার এক দিনের মধ্যেই রবিবারে দ্বিতীয়বারের মতো রাশিয়ান যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে।দ্বিতীয় দিনও রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে এই ঘটনার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
এর আগে তুরস্ক সহ ২৮ টি ন্যাটো দেশ যুক্ত বিবৃতিতে বলেছিল যে এমন দায়িত্ত্বজ্ঞানহীন কান্ডের ফলাফল বিপদজনক হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তুরস্ক চাইলে রাশিয়ান বিমানগুলো গুলি করে ভূপাতিত করতে পারতো। বিবিসি।
