সংঘর্ষ থামাতে গিয়ে আহত কৃষকের মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৩:৩৭
 
বাগেরহাটের চিতলমারীতে সংঘর্ষ থামাতে গিয়ে আহত কৃষক আব্দুল মান্নান (৫০) মারা গেছেন। মঙ্গলবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মান্নানের বাড়ি উপজেলার বড়গুনি গ্রামে। 
 
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বড়গুনি পশ্চিমপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল নিয়ে স্থানীয় সিরাজ ও বাবুলের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঐ সংঘর্ষ ঠেকাতে গিয়ে উভয় পক্ষের পিটুনিতে গুরুতর আহত হয় কৃষক আব্দুল মান্নান। তাকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তিনি মারা যান।