নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর

বাংলাদেশের সংগ্রহ ১২৩

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৪:১৮
পাকিস্তান সফরের শেষ ম্যাচটাও ভালো হল না বাংলাদেশ মহিলা দলের। করাচির সাউথএন্ড ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে ।
 
২১ রানে প্রথম উইকেট হারালেও বোঝা যায়নি এত খারাপ হবে ব্যাটিং। বিনা উইকেটে ২১ রান থেকে দ্রুত ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হচ্ছিল ধাক্কা কাটিয়ে উঠবে বাংলাদেশ। কিন্তু ধীরগতির ব্যাটিং ও নিয়মিত উইকেট হারানোয় বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করে মাত্র ১২৩ রান করতে পারে। ওপেনার আয়েশা দলের সর্বোচ্চ ৫৬ বলে ৩৯ রান করেছেন। এছাড়া আর দুই অংক ছুঁতে পেরেছেন কেবল নিগার সুলতানা (৩০) ও রিতু মনি (২৮)। পাকিস্তানের আনাম আমিন দশ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। ক্রিকইনফো।