বটিয়াঘাটায় ইউএনও ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৯:১১
২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. বিল্লাল হোসেন খান এবং জলমা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লার বিরুদ্ধে  দুদক আইনে মামলা হয়েছে।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আমীরপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দত্ত খুলনার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ বিপ্লব গোস্বামীর আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় জনপ্রতিনিধিসহ ছয়জনকে স্বাক্ষী করা হয়েছে।
 
ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা বলেন, ‘আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ষড়যন্ত্রমূলকভাবে আদালতে মামলা করিয়েছেন।’
 
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. বিল্লাল হোসেন খান বর্তমানে দেশের বাইরে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।