পাহাড়ী ছাত্র পরিষদের ৩ পার্বত্য জেলায় ধর্মঘট

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ০৯:২০
পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বুধবার তিন পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরষিদ। মঙ্গলবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
 
বিবৃতিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। তবে দীর্ঘ ১৮ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। এতে করে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়ছে। এ ক্ষোভ যে কোনো মুহূর্তে পার্বত্য চট্টগ্রামকে আবারও অশান্ত করে তুলতে পারে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে তাই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করছে।