গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১০:১৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জের জুমার ঘর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গরু বাহী ট্রাক-বাসের সংঘর্ষে আতিয়ার রহমান নামের এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত আতিয়ার ট্রাকের হেলাপার বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকে থাকা ৫৩ টির মধ্যে ১২টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বেশ কয়েকটি গরু লুট হয়েছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীরা। 
 
এর আগে মহাসড়কের একই এলাকায় রাত ৮ টার দিকে বাস চাপায় রিকশাভ্যান আরোহী অজ্ঞাত (২৭) এক যুবক নিহত হয়েছেন। এসময় ভ্যানের অপর দুই আরোহী আহত হন।