টঙ্গীতে ৮০০ পাখি উদ্ধার, আটক ২

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১২:১৯
 
গাজীপুরের টঙ্গীতে ৮০০ মুনিয়া ও টিয়া পাখিসহ দুইজনকে আটক করেছে  বন বিভাগের কর্মকর্তারা। বুধবার ভোরের দিকে রিয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
তারা হলেন-শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নজরুল ও লাল মিয়া।
 
বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে জানান, বিদেশে পাচার করার জন্য তারা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো ধরে এনেছে। পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।