ভাঙ্গায় হামেরদীর পুখুরিয়া গ্রামে সেলিম বেপারী (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শশুর কেরামত বেপারীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ফরিদপুর কোতয়ালী থানার কেশবনগর গ্রামের ফেলা বেপারীর ছেলে। বুধবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
থানার উপ-পরিদর্শক দবির হোসেন জানায়, শশুরের পাশের ঘরেই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর প্রতি অভিমান করেই ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। পরিবারের লোকজন ঘরের জানালা দিয়ে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ।
