চট্টগ্রামের চকবাজারে এক বাসার সামনে দশ বছর বয়সী এক গৃহকর্মীর লাশ পাওয়া গেছে। এই ঘটনায় দুই সন্তানসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মুনির, তার স্ত্রী হোসনে আরা বেগম ও তাদের দুই সন্তান।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. মাঈনুদ্দিন জানান, বাগমনিরাম এলাকায় মহানগর টাওয়ারের ফটকের সামনে থেকে মুন্নী নামের শিশুটির লাশ পাওয়া যায়। সে টাওয়ারের ষষ্ঠ তলায় মুনির আহমেদের বাসায় কাজ করত।
তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
