জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যামান আদালতে ইলিশসহ পাঁচ জেলেকে আটক ও জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, গুঠাইল বাজার থেকে উলিয়া বাজার পর্যন্ত যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুকতাদিরুল আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ইসলামপুর থানার এ এস আই মো. শরিফুল ইসলাম। ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাটকা ইলিশসহ ডিমওয়ালা ইলিশ আহরণ ও নিধনের দায়ে মামুন, অমল দাস, হারুন, মাহবুর ও মমিনুলসহ ৫ জনকে আটক করা হয়। পরে আদালত অমল দাসকে ৫০০ টাকা অপর ৪ জনের কাছ হতে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। ৩ হাজার মিটার কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
