কক্সবাজারের টেকনাফে সরকারি তালিকাভুক্ত মানব পাচারকারী মো. রশিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রশিদ মিয়া উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মৃত কালা চানের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে নৌ-পথে মানব পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মানবপাচারের মামলাও রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার ১২ টার দিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
