জার্মান কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আলঝেইমার রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন। তৎকালীন জার্মান ও বায়ার্ন কিংবদন্তি এই খেলোয়াড় আগামী মাসে ৭০ বছরে পা দেবেন।
ডার বোম্বার নামে খ্যাত এই ফুটবলার জার্মানির হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেছিলেন। সব মিলিয়ে ক্যারিয়ারে ৬৫০ গোল করা মুলার দীর্ঘদিন ছিলেন জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলিয়ান রোনালদোর আগে তিনিই ছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা। ২০১২ সালে লিওনেল মেসি এক বছরে সর্বোচ্চ ৯১ গোল করার আগ পর্যন্ত সেই রেকর্ডটিও ছিল তার দখলে। মুলার ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন। ১৯৭৪ বিশ্বকাপে মিউনিখের ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে জার্মানির জয়সূচক গোল করেছিলেন তিনি।
আলঝেইমার রোগ হলে মানুষের স্মৃতিশক্তি কমে যায় এবং চিন্তা ও আচরণে এর প্রভাব পড়ে। বায়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, জার্ড মুলার ফুটবলের সর্বকালের সেরাদের একজন। আমরা হয়তো তার মতো আরেকজন গোলস্কোরার হয়তো আর আসবে না। কিন্তু তার সমস্ত সফলতা স্বত্ত্বেও তিনি অনেক বিনয়ী ছিলেন এবং এটাই আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে তার ব্যাপারে। জার্ডের জন্য বায়ার্নে সবসময় একটা জায়গা আলাদা করে রাখা থাকবে।বিবিসি
