নোয়াখালীর চাটখিলের একটি দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে দোকানের কর্মচারী নজরুল (২৫) কে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে দশঘরিয়া উত্তর বাজারের আনোয়ার স্টোরে এ ঘটনা ঘটে। নিহত নুজরুল ইসলাম পূর্ব ফরকোর্ট হিজ্জারবাড়ীর আব্দুল মতিনের ছেলে।
জানা গেছে, আনোয়ার স্টোরে দীর্ঘদিন থেকে কাজ করতেন নজরুল ইসলাম। রাতে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে দোকানের মালামাল ও ১ লাখ ৩২ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তারা নজরুলকে হত্যা করে দোকানে তালা লাগিয়ে চলে যায়। সকালে দোকানের মালিক আনোয়ার হোসেন দোকানে এসে দোকান খুলেন। নজরুলকে না পেয়ে বাথরুমের ভেতরে গিয়ে নজরুলেরর লাশ দেখতে পায়। ঘটনাটি চাটখিল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলের এসে নজরুলের লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানায়, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
