টেকনাফে মানবপাচারকারী গ্রেফতার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৮:৩৫
 
কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত মানবপাচারকারী  মো. রশিদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।  তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মৃত কালা চানের ছেলে।
 
গতকাল বুধবার সকালে থানার সহকারী উপপরিদর্শক আমিরুল ইসলামের  নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রশিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেফতারকৃত রশিদ দীর্ঘদিন ধরে সাগরপথে মানবপাচার করে আসছিলেন। তার বিরুদ্ধে মানবপাচারের মামলা রয়েছে।