বাজারে এইচটিসি'র ছয় নতুন স্মার্টফোন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৯:১৫
 
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। প্রাথমিকভাবে দেশের বাজারে ছয়টি স্মার্টফোন বাজারজাত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
 
স্মার্টফোনগুলো হল- ডিজায়ার ৩২৬জি, ডিজায়ার ৫২৬জি+, ডিজায়ার ৬২০জি ডুয়েল সিম, ডিজায়ার ৬২৬জি+, ডিজায়ার ৮২০এস এবং এইচটিসি ওয়ান এম৮ আই।
 
স্মার্টফোনগুলো কেনা যাবে ১১,৪৯০ টাকা থেকে শুরু করে ৩৮,৯৯০ টাকার মধ্যে। আগামী সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে এই ছয়টি স্মার্টফোন।