জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আবু রায়হান (২৬) নামের এক যুবক 'আত্মহত্যা' করেছে। সে উপজেলার সড়াইল গ্রামের শাহারুলের ছেলে।
স্টেশন মাস্টার সন্তোষ কুমার জানান, আউটার সিগনালের কাছে সকাল ১০টায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের নিচে মাথা দিয়ে আবু রায়হান 'আত্মহত্যা' করেন। এসময় তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। কিন্তু ততোক্ষণে নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। নিহতের আত্মীয় আব্দুর রশিদের দাবি, নিহত আবু রায়হান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
পাঁচবিবি থানার এস আই আব্দুল হালিম বলেন, বিষয়টি জিআরপি পুলিশের কিন্তু আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঘটনাস্থলে গিয়েছিলাম।
