গাজীপুরের কাশিমপুরে বৃহস্পতিবার সকালে বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি আবু দাউদ জানান, সকাল সোয়া ৮ টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাগামী একটি মাইক্রোবাসকে পেছন দিক থেকে কালিয়াকৈর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দরজা খুলে গেলে ওই নারী রাস্তায় পড়ে যান। ওই বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
