কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১১:৩৫


কিশোরগঞ্জে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলায় যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রুকন মিয়া (৩৩) ঐ গ্রামের সাতু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে রোকনের ছাগল চাচা জসিম উদ্দিনের একটি সিম গাছ খেয়ে ফেলে। এতে জসিম ক্ষিপ্ত হয়ে রোকনের স্ত্রী জেসমিন আক্তারকে (৩০) গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি জেসমিনকে মারধরও করেন। রোকন এ বিষয়ে স্থানীয় মাতবরের কাছে বিচার চান। মাতবররা জসিমের বাড়ি গিয়ে সালিশের সিদ্ধান্ত দেন।

পরে রাতে এ নিয়ে তাদের দু’পক্ষের ঝগড়ার সৃষ্টি হয়। উভয় পক্ষে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চাচা জসিমসহ তার ছেলেরা রুকনকে দা দিয়ে রুকনকে কপালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ সময় রুকন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার তার স্বামীকে বাঁচাতে গিয়ে সে গুরুতর জখম হয়। তাকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসন এ বিষয়ে নিশ্চিত করেছেন।