মানিকগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১২:৩৭

মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার জাগির এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরগুনাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী এনএনবি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুরভী পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। বাসের ভেতর থেকে চাপা পড়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।