ইসলামপুরে ইলিশসহ জেলে আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৩:২৮
জামালপুরের ইসলামপুরে ইলিশসহ আয়নাল নামে এক জেলেকে আটক করেছে ভ্রাম্যামান আদালত। এ সময় ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাপধরি ইউনিয়নের যমুনা নদীর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
 
জানা গেছে,  ইসলামপুরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুকতাদিরুল আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ইসলামপুর থানার এস আই আলীম। ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১৫কেজি জাটকা ইলিশসহ  আয়নালকে আটক করা হয়। আদালত আয়নালকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর বেলা সাড়ে ১১টায় জব্দকৃত কারেন্টজাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়।