সিংড়ায় ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৬:২৩
নাটোরের সিংড়া উপজেলায় মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ কেজি গাঁজাসহ আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। বৃহস্পতিবার উপজেলার নিংগইন এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। মিজান কুঁড়িগ্রামের শিমুলবাড়ী গ্রামের বাসিন্দ।
 
র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশিয়াল স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, সকাল নয়টার দিকে উপজেলাধীন নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পথের ধারে কয়েকটি বস্তা ভর্তি মালামাল নিয়ে মিজানুর রহমান দাঁড়িয়ে ছিলেন। সন্দেহবশত বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয় ও মিজানুরকে আটক করা হয়।
 
বেলা ১২টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।