স্বরূপকাঠিতে কারেন্ট জাল জব্দ, ৩ জনের জরিমানা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৭:৪৪
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় দুই লক্ষ মিটার কারেন্ট জালসহ মো. মোস্তফা (৩২), রতন দাস (৩০) ও মো. রিয়াদ (১৭) নামে তিনজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
জানা গেছেবৃহস্পতিবার দুপুরে বরিশাল র‌্যাব ৮’র একটি দল উপজেলার মিয়ারহাট বন্দরের বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ সময় উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মোস্তফা, জগন্নাথকাঠি গ্রামের রিয়াদ ও মঠবাড়িয়ার দাউদখালীর রতন দাসকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মুল্য ৪০ লক্ষ টাকা বলে জানা গেছে।
 
পরে আটকদের পিরোজপুরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন কবির দোষীদের মধ্যে রতন দাসকে তিন হাজার, মোস্তফাকে দুই হাজার ও রিয়াদকে এক হাজার টাকা নগদ জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়।