ভারতের বিহারে নির্বাচন উপলক্ষে মুঙ্গার জেলায় বৃহস্পতিবার প্রথম জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রদেশের উন্নয়নে কাজ করতে নির্বাচনে বিজেপি প্রতিনিধিদের পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া উন্নয়ন-বিরোধীদের প্রত্যাখ্যান করারও কথা বলেন মোদী। খবর এনডিটিভির।
মোদী বলেন, ‘আপনারা কী চান বিজেপি-বিরোধীরা তাদের লুটপাট অব্যাহত রাখুক?’
মোদী বলেন, ‘আমি স্বপ্ন দেখি—২০২২ সালে ভারত যখন স্বাধীনতার ৭৫ বছর অর্থাত্ হীরক জয়ন্তী পালন করবে, তখন ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে যাবে। বিহারের প্রয়োজন শুধু উন্নয়ন এবং উন্নয়ন। এ লক্ষ্যে ১ দশমিক ৬৫ লাখ কোটি রুপির উন্নয়ন প্যাকেজ আসবে। তাই আমাদের কাজ করার সুযোগ দেন এবং উন্নয়ন-বিরোধীদের প্রত্যাখ্যান করুন।’
