তুরস্কে সেনা পাঠাতে প্রস্তুত ন্যাটো

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২৩:৩৫
 
তরস্কের নিরাপত্তার স্বার্থে সেনা পাঠাতে ন্যাটো প্রস্তুত আছে বলে জানালেন সামরিক জোটটির মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। ব্রাসেলসে নেটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
 
রাশিয়ার জঙ্গিবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন প্রসঙ্গতুলে তিনি বলেন, ন্যাটো এরই মধ্যে তুরস্কসহ এর দক্ষিণাঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি এবং সক্ষমতা বাড়িয়ে এ ব্যাপারে সাড়া দিয়েছে। রাশিয়ার বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাই উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।
 
ইয়েন্স স্টলটেনবার্গ আরো বলেন, ন্যাটো যে কোনো হুমকি থেকে তুরস্কসহ সব মিত্রদেশকেই সুরক্ষা দিতে সক্ষম।