পাঁচদোনায় নির্মাণাধীন মিলে ডাকাতি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২০:০০
নরসিংদীর পাঁচদোনার অদূরে ঝাড়তলায় নির্মাণাধীন সুরেশ ওয়েল মিলে ডাকাতি সংঘটিত হয়েছে।
 
বুধবার গভীর রাতে ৭/৮ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল মিলের নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে মিলের বৈদ্যুতিক ট্রান্সফারমার, একটি কমপ্রেশার মেশিন ও অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
 
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।