গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ভূরুলিয়া এলাকার একটি মসজিদে জামাতে আসা দুই ব্যক্তি সকালে ভূরুলিয়া এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা মৃত বলে জানানো হয়।
গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
