যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত এলাকায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।
পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দীন জানান, আটককৃতরা সীমান্ত পথে ভারতে যায়। এ সময় পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ না করে বিজিবির কাছে হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বিএসএফের ফেরত দেয়া বাংলাদেশি নারী-পুরুষদের শুক্রবার যশোর আদালতে পাঠানো হবে।
