ঝিনাইদহের বারবাজারে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফুলবাড়ি রেলগেইট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বারবাজার ফাঁড়ির উপ-সহকারী পুলিশ কর্মকর্তা হেমায়েত উদ্দিন জানান, সকালে এলাকাবাসী একটি ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পূর্ব শক্রতার জেরে সন্ত্রাসীরা তাকে হত্যা করে ফেলে রেখেছে বলে পুলিশের ধারণা।
