পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে মো. সালাম হাওলাদার (৩২) ও মো. জাকির হেসেন (৩৫) নামে দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরেফিন এ আদেশ দেন।
উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ শুক্রবার ভোরে উপজেলার কুনিয়ারী এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বানারীপাড়ার বাইশারী গ্রামে ছব্দার হাওলাদারের ছেলে সালাম ও মন্নান হাওলাদারের ছেলে জাকিরকে আটক করে। অভিযানকালে প্রায় ১০ হাজার মিটার কারেন্টজাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ স্থানীয় এতিম খানায় দেয়া হয়। জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়েছে।
