আদমদীঘিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৪:১২
বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার পুকুরের পানিতে ডুবে অছিম উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
 
স্থানীয়রা জানায়, আদমদীঘির বড়অখিড়া সরদার পাড়ার জসিম উদ্দীন প্রামানিকের ছেলে অছিম উদ্দীন বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরার সময় অছিম উদ্দীনের বাড়ি পাশে পুকুরে পড়ে মারা যান। তিনি রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে।