আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করলেই ইউরোর মূল পর্ব নিশ্চিত হয়ে যেত জার্মানির। কিন্তু উল্টো ১-০ গোলে হারের কারণে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।
বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডের জয়ের নায়ক শেন লং। একমাত্র গোলটি তিনিই করেন প্রতিপক্ষের মাঠ ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার তিনটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন যথাক্রমে টমাস মুলার, মার্কো রেউস ও জেরোমে বোয়াটেং। দ্বিতীয়ার্থে ম্যাচের ৭০ মিনিটে লেন শং লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত তার গোলেই জার্মানির অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়। গোল ডটকম
