চলন্ত সিঁড়ির হাতল আটকে গিয়ে চীনে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চংকুইং শহরের পাতালরেল স্টেশনে চলন্ত সিঁড়িতে শিশুটি খেলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দরের কর্মীরা সিঁড়িটি বন্ধ না করা পর্যন্ত তা চলতেই থাকে। ততোক্ষণে শিশুটি বুক পর্যন্ত সিঁড়ির ভেতর ঢুকে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার ২০ সেকেন্ড পর সিড়িটির সুইচ বন্ধ করে শিশুটিকে বের করে আনে কর্তব্যরতরা। সেখান থেকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার।
IMG0
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে তারা। তবে এর জন্য প্রথমিকভাবে শিশুটির অভিভাবকদের দায়ী করেছেন তারা।
গত জুলাই মাসেও চীনের জিংঝুতে চলন্ত সিঁড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছিলেন। সিঁড়ি থেকে নামতে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছিল তখন। সূত্র: বিবিসি
